About Us

Amiyo Agro Food একটি প্রিমিয়াম অনলাইন স্টোর, খাঁটি ও অর্গানিক খাদ্যের বিশ্বস্ত ঠিকানা। প্রান্তিক চাষীদের উৎপাদিত পণ্য, যা বিশুদ্ধতায় সেরা। রাজশাহীর খেজুরের গুড়, আঁখের গুড়, আম, ঘি, মধু শতভাগ প্রাকৃতিক,সুস্বাদু ও পারিবারিক পুষ্টির নিশ্চয়তা।প্রান্তিক চাষীদের উৎপাদিত পণ্য, যা বিশুদ্ধতায় সেরা। যেখানে সর্বোচ্চ মান ও সততার সাথে খাঁটি ও বিশুদ্ধ খেজুরের গুড়, আখের গুড়,সরিষার তেল, মধু, ঘি, রাজশাহীর মিষ্টি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। আমরা বিশ্বাস করি প্রকৃত স্বাদ আসে প্রাকৃতিক উৎস থেকে, আর সেই স্বাদই আমরা আপনাদের ঘরে পৌঁছে দিই।
প্রতিটি পণ্যে রয়েছে বাঙালির ঐতিহ্য, প্রাকৃতিক পুষ্টি ও বিশ্বস্ত মানের সমন্বয়। আপনি যদি চান পরিবারকে দিতে নিরাপদ, স্বাস্থ্যকর ও আসল মিষ্টতার স্বাদ তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
আমাদের সংগ্রহে রয়েছে তিন ধরনের উচ্চমানের খেজুরের গুড় ঝোলা গুড়, পাটালি গুড় ও শক্ত গুড়। প্রতিটি পণ্য প্রস্তুত করা হয় শীতের তাজা খেজুর রস থেকে, সম্পূর্ণ কেমিক্যাল-মুক্ত ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে, যেন স্বাদ, সুগন্ধ ও পুষ্টিগুণ অটুট থাকে। এছাড়াও আমাদের সংগ্রহে রয়েছে খাঁটি সরিষার তেল, মধু, ঘি ও রাজশাহীর আম। যা
Amiyo Agro Food এ আমরা শুধুমাত্র পণ্য বিক্রি করি না; আমরা তুলে ধরি বাঙালির ঐতিহ্য, স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রতিশ্রুতি। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।